চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওনা ৫০০ টাকার জন্য ঘরে ঢুকে যুবককে হত্যা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:৪২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে পাওনা ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে ইফতারের প্রস্তুতির সময় ঘরে ঢুকে এক যুবককে গুলি করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, গতকাল (২৯ মার্চ) শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মুহুর্তে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ২২ বছর বয়সী নিহত মোহাম্মদ জুবায়ের একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন দর্জি শ্রমিক।

নিহতের স্বজনদের বরাতে ওসমান গনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার স্থানীয় মো. কায়েসের দোকান থেকে বাকিতে কিছু মালামাল কিনছিলেন মোহাম্মদ জুবায়ের। বিষয়টি নিয়ে গত বুধবার উভয়ের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে ওই বিরোধের মিমাংসাও হয়।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ঘটনার ব্যাপারে দোকানি কায়েস তার মামা নজমুদ্দিনকে জানায়। শুক্রবার সন্ধ্যায় কোন ধরণের উসকানি ছাড়াই নজমুদ্দিনের নেতৃত্বে কয়েকজন লোক মোহাম্মদ জুবায়েরের বাড়ি হামলা চালায়। এক পর্যায়ে তারা জুবায়েরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

ওসি বলেন, গুলিবিদ্ধ জুবায়েরকে স্বজনরা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলেন। রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে রামু উপজেলার চা বাগান এলাকায় জুবায়ের মারা যান।

স্বজনদের দাবি, ঘটনাটি পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে বিভিন্ন মহলে প্রচার করে মূলত জমি জবরদখলের ঘটনাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে ভূমিদস্যুদের একটি চক্র। আর চক্রটির প্রধান হোতা স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ওরফে এনাম স্থানীয় মেম্বারের ইন্ধনে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

Reneta

ঘটনায় অভিযোগের ব্যাপারে জানতে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারপাওনা টাকাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT