বাংলাদেশ

আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

আশুলিয়ায় গুলিবিদ্ধ শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে আহত শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক।

(৩০ সেপ্টেম্বর) সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খাঁন তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর। গুলিবিদ্ধ দুই শ্রমিকের নাম রাসেল মিয়া ও নয়ন। তারা অপর দুটি পোশাক কারখানার শ্রমিক।

শ্রমিকরা জানান, সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টস এর শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরে সেখানে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন ,রাসেল মিয়া ও নয়ন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসকরা শ্রমিক কাউসার হোসেন খাঁনকে মৃত ঘোষনা করেন।

তারা জানান, গুলিবিদ্ধ দুই শ্রমিকের চিকিৎসা চলছে। এই ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে কারা গুলি করেছে তা জানাতে পারেননি শ্রমিকরা।

এই বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার এনামুল বলেন, গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রাখেন বার্ডস গার্মেন্টেসের শ্রমিকরা। এতে মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ভাই খুব ব্যস্ত আছি পরে কথা বলবো।

বিষয়:আশুলিয়া শ্রমিক বিক্ষোভ শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…