চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২০, মে ২০২৬
অপরাধ, জনপদ, ঢাকা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে পৃথক স্থানে দুই যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) রাতে আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে আপন ভাই বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত জামগড়া ৬ তলা এলাকার একটি পোশাক কারখানার ২ নম্বর গেটের সামনে অবস্থান নেয়। পরে তারা ইসমাইল নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পা ও পিঠে গুলি লাগে।

একই সময়ের মধ্যে কাছাকাছি ইস্টার্ন হাউজিং এলাকায় শিপন নামের আরেক যুবককে পায়ে গুলি করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইসমাইল ও শিপন সম্পর্কে আপন ভাই। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ।

Reneta

স্থানীয়দের দাবি, ইন্টারনেট ব্যবসা কেন্দ্রিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। একই সূত্র ধরে পৃথক দুই স্থানে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুলিয়াদুই ভাই আহতদুর্বৃত্তদের গুলিরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT