চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কাটা গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে কাটা গাছের নিচে চাপা পড়ে সাইদুর (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত সাইদুর রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ার মৃত মুনতাজের ছেলে।

রোববার ১১ ফেব্রুয়ারি দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান জানান, নিহত সাইদুর গাছ কাটা শ্রমিকের কাজ করতেন। তিনি সন্তোষপুর গ্রামের একটি বাগানে গাছ কাটতে যান। সেখানে একটি গাছ অর্ধেক কেটে তার নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ ওই গাছটি তার উপর পড়লে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:চুয়াডাঙ্গা শ্রমিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…