জনপদ

বাড়ির পেছন থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জনসমাগমের মধ্যে নারী ও পুরুষরা উপস্থিত, কৃষি জমির পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি জমির পাশে অনেক মানুষজন জমায়েত হয়েছে, কিছু মানুষ ছবি তুলছে, পরিবেশ শান্ত ও প্রাকৃতিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বাড়ির পেছন থেকে ঝর্ণা বেগম নামের ৪০ বছর বয়সী একজন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহত ঝর্ণা বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটেছে বা এটি হত্যাকাণ্ড কিনা তা জানাতে পারেনি স্থানীয়রা।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…