বাংলাদেশ

দুপুরের মধ্যে দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস

বৃষ্টির মধ্যে রিকশা ও পথচারীরা ঝড়ের সময় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাসের সময় দুর্যোগপূর্ণ দৃশ্য, বৃষ্টির কারণে পথচারী ও রিকশা চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার ৪ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার ৫ এপ্রিল সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিষয়:আবহাওয়া পূর্বাভাস ঝড়ের পূর্বাভাস সারাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…