চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ২৫ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী, একজনের মৃত্যু

হাসান ইসমাইলহাসান ইসমাইল
২:১২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে আটকে পড়া ২৫ জনের পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন।

জানা গেছে, খবর পেয়ে রোববার (১৩ আগস্ট) ভোরে আলীকদম সেনাবাহিনীর জোন থেকে একটি দল সেখানে উদ্ধার অভিযান চালায়। এর আগে শনিবার রাতে স্থানীয় একটি উদ্ধারকারী দল সেখানে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ জনের ওই দলটির মধ্যে ২১ জন ঢাকার পর্যটক ও চারজন স্থানীয় গাইড ছিল। পাঁচদিন আগে ঢাকা থেকে ভ্রমণ শুরু করে। তারা ১০ তারিখ আলীকদমে যায়। পরে ১১ তারিখ তারা আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে যায়। সেখানেই আটকে পড়ে তারা। এ অবস্থায় সেখানে অবস্থানকালে শনিবার বিকেলে মারা যান মোহাম্মদ রাফি নামের এক পর্যটক। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর আলীকদম প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্ধারকারী দল সেখানে গেছে। তাদেরকে উদ্ধার করে আলীকদম সদরে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

পুলিশ সুপার মোহাম্মদ সৈকত শাহীন জানিয়েছেন, পর্যটকটের মধ্যে একজন মারা গেছেন এবং অন্যরা সবাই নিরাপদে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বান্দরবানের আলীকদম
শেয়ারTweetPin

সর্বশেষ

মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান

মে ৪, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলর মনোনয়ন চেয়ে দ্রুতই বিজ্ঞপ্তি আসছে

মে ৪, ২০২৬

আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটিগুলো বিলুপ্ত করল বিসিবি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে মৃত্যু কমাতে পূর্বাভাস ও আগাম প্রস্তুতি জোরদারের তাগিদ

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT