জনপদ

বান্দরবানের আলীকদমে বন্য হাতির আক্রমণে নিহত ২

বান্দরবানের আলীকদমে বন্য হাতির আক্রমণে নিহত ২

ফাইল ছবি

বান্দরবানের আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নের মান্নান মেম্বার পাড়া এবং ওমর আলী পাড়ায় বন্য হাতির আক্রমণে দুই যুবক প্রাণ হারিয়েছে।

নিহতরা হলো: মান্নান মেম্বার পাড়ার মৃত্যু মোহাম্মদ হোসেন আলীর ছেলে হুমায়ুন কবির (১৮) এবং ওমর আলী পাড়ার মনজুর আলম এর ছেলে মনচুর আলম (১৯)। আহতদের নাম এখনো পাওয়া যায়নি।

জানা যায়, রাতে হাতি তাদের বাড়িতে আক্রমণ করে। এসময় হাতি তাড়াতে গেলে আক্রমণের শিকার হয়ে মারা যায়।

এ বিষয়টি নিশ্চিত করেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার ওলিউর রহমান।

লামা বন বিভাগের আওতাধীন তৈন রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা জহিরুল ইসলাম মিনার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: হাতি পাহাড়ে খাদ্য না পেয়ে লোকালয়ে চলে আসছে। এই হাতি গুলো একসপ্তাহ পর্যন্ত সমতলে দেখা যাচ্ছে। আমরা নিহতের পরিবারকে প্রাথমিকভাবে সহযোগিতা করেছি এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তীতে এক লাখ টাকা করে দেওয়া হবে।

বিষয়:বন্য হাতির আক্রমণ বান্দরবানের আলীকদম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…