জনপদ

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গা আটক

সেনা সদস্যরা রোহিঙ্গাদের আটক করে, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সদস্যরা রোহিঙ্গাদের আটক করে, একটি স্কুল ভবনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বান্দরবানের আলীকদমে বাংলাদেশের অনুপ্রবেশে সময় মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি আলীকদম। 
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ন প্রকল্প থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন মহিলা, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ভোরে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি  চালিয়ে মিয়ানমার ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
বিজিবি জানান, ওপারে বিদ্রোহী গোষ্ঠির সাথে মিয়ানমার জান্তার বাহিনী দীর্ঘ মাস ধরে যুদ্ধ চলমান রয়েছে। যার ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রে মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে আসছে রোহিঙ্গা নাগরিকরা।
আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশে অনুপ্রবেশ সময় ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলে জানান তিনি।
বিষয়:বান্দরবানের আলীকদম বাংলাদেশে অনুপ্রবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…