আন্তর্জাতিক

পাঞ্জাবে স্ত্রীকে খুন করে আত্মহত্যা সেনা কর্মকর্তার

পাঞ্জাবে সেনা কর্মকর্তার আত্মহত্যা ও পরিবারের সদস্যদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবে এক সেনা কর্মকর্তার আত্মহত্যার ঘটনাস্থলে পুলিশ ও স্বজনরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঞ্জাবের ফিরোজপুরে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা, একজন লেফটেন্যান্ট কর্নেল নিশান্ত পারমার তার স্ত্রী ডিম্পলকে খুন করে নিজেকে গুলি করে হত্যা করেছেন।  ডিম্পলকে আঘাত এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ফিরোজপুর সেনানিবাসের স্টেশন হাউস অফিসার (এসএইচও) নবীন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেনা সূত্রে জানা যায়, অফিসার দম্পতির বৈবাহিক সমস্যা ছিল এবং তাদের নিয়মিত কাউন্সেলিং সেশন চলছিল। মৃত্যুর পুর্বে অফিসার একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি তার স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত স্ত্রীকে তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি নিয়ে ভারতীয় সেনাবাহিনী ও পাঞ্জাব পুলিশ তদন্ত শুরু করেছে বলে সূত্র থেকে জানা গিয়েছে।

 

বিষয়:ভারতীয় সেনাবাহিনী সুইসাইড নোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…