লাদাখের পাহাড় থেকে গাড়ি ছিটকে ৭ ভারতীয় সেনা নিহত

লাদাখের পাহাড়ে ভারতীয় সেনারা মোতায়েন অবস্থানে রয়েছেন, কঠোর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের লাদাখে সেনা বহনকারী একটি গাড়ি পাহাড় থেকে শ্যাওক নদীতে ছিটকে পড়ে কমপক্ষে সাতজন সেনা নিহত হয়েছে।
শুক্রবার সকালের এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
দেশটির সেনাবাহিনীর বরাতে এনডিটিভি জানায়, ২৬ জন সৈন্যের একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিলো। আনুমানিক সকাল ৯ টায় থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গাড়িটি রাস্তা থেকে ছিটকে আনুমানিক ৫০ থেকে ৬০ ফুট নিচের শ্যাওক নদীতে পড়ে যায়।
এ ঘটনার পরই দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়েছে। আহত সৈন্যদের পার্টাপুরের একটি ফিল্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






