বাংলাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীকে ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার ভারতীয় সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে ভারতীয় সেনাবাহিনী ২০টি ঘোড়া ও ১০টি কুকুর প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া ও কুকুর উপহার দিচ্ছে, সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুর বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ন কবিরের কাছে নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।

বিষয়:বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…