দেশে চলমান তাপপ্রবাহের কারণে সোমবার থেকে তিনদিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, সারাবিশ্বে বনাঞ্চল কমে যাওয়া ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে অতিরিক্ত কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। সেই সাথে দেশে অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট ও দখলের পাশাপাশি গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন তারা।






