চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাপানজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে টোকিওর একটি চিড়িয়াখানায় তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম ও তাপজনিত অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চিড়িয়াখানার আরও কয়েকটি সিংহ অসুস্থ হয়ে পড়েছে।

বিবিসি জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে তিন থেকে ১৫ বছর বয়সী তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। মৃত সিংহীগুলোর ময়নাতদন্তে শরীরে তীব্র পানিশূন্যতা (ডিহাইড্রেশন) এবং একাধিক অঙ্গ বিকলের (মাল্টিপল অর্গান ফেইলিউর) প্রমাণ মিলেছে। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা জানান, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। গত বছরও তীব্র গরম পড়েছিল, কিন্তু তখন কোনো সিংহ এভাবে অসুস্থ হয়নি। তিন বছর বয়সী সিংহী ‘মুগি’ গত ১৯ জুলাই খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। পরদিন সে দাঁড়াতেও পারছিল না। তাকে ঠান্ডা রাখতে অতিরিক্ত বায়ু চলাচলের ব্যবস্থা, পানি, তরল স্যালাইন, লিভারের ওষুধ ও ভিটামিন দেওয়া হলেও শেষ পর্যন্ত ২৮ জুলাই তার মৃত্যু হয়।

এরপর ৩১ জুলাই ১১ বছর বয়সী ‘ইচিগো’ এবং গত রোববার ১৫ বছর বয়সী ‘লুয়েনা’র মৃত্যু হয়। বর্তমানে চিড়িয়াখানার আরও তিনটি সিংহ (দুটি পুরুষ ও একটি স্ত্রী) অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা দাঁড়াতে পারছে না। তাদের নিবিড় পরিচর্যার পাশাপাশি তরল খাদ্য, ওষুধ ও ভিটামিন দেওয়া হচ্ছে। তবে চারটি সিংহের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সুস্থ ও সুস্থতার পথে থাকা সিংহগুলোকে পোর্টেবল এয়ার কন্ডিশনার ও শিল্পকারখানায় ব্যবহৃত বড় ফ্যান-সংবলিত পৃথক আবদ্ধ স্থানে রাখা হয়েছে, যাতে তারা অতিরিক্ত গরম থেকে সুরক্ষা পায়।

টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক হিদেয়াকি কারাকি স্থানীয় গণমাধ্যমকে জানান, উচ্চ আর্দ্রতার কারণে সিংহদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সিংহ ঘামতে পারে না; তারা গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের তাপ কমানোর চেষ্টা করে। কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকলে সেই প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করে না। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি সময়ে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রাণীগুলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও পর্যাপ্ত সময় পায়নি।

এদিকে, জাপানে চলতি গ্রীষ্মে তাপপ্রবাহের তীব্রতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যে দেশজুড়ে ৪৩ হাজারের বেশি মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকার নাগরিকদের সতর্ক থাকতে, পর্যাপ্ত পানি পান করতে এবং গরম থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কর্মস্থলে হালকা ও আরামদায়ক পোশাক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানতাপপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT