কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ছে, বহু মানুষ আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে উক্ত ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি ঘর পুড়ে গেছে।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি জানান, আগুন লাগার সাথে সাথে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরো দুটি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

বিষয়:উখিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…