চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও করোনার মতো ভয়ানক মহামারির শঙ্কা, চীনের বিজ্ঞানীর সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A

একটা দীর্ঘ সময় ধরে দুঃস্বপ্নের মতো কোভিড-১৯ নামক মহামারি দেখেছে বিশ্ব। যার সাথে লড়াই করার জন্য প্রাথমিকভাবে কোনও অস্ত্র ছিল না মানবসভ্যতার কাছে। তাই অসহায়ের মতো করোনাকালীন সময়ে মৃত্যুর মিছিল দেখেছে বিশ্ব। পরবর্তী সময়ে ভ্যাকসিনসহ একাধিক পদক্ষেপের ফলে করোনার দাপট কাটিয়ে ওঠা গেছে। তবে চীনের বিশিষ্ট ভাইরোলজিস্ট শি জেংলি তার সদ্য প্রকাশিত গবেষণা পত্রে দাবি করেছেন, আরও একবার করোনার মতো রোগ ছড়ানোর শঙ্কা রয়েছে ভবিষ্যতে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ‘ব্যাট ওম্যান’ নামে পরিচিত বিশিষ্ট ভাইরোলজিস্ট শি জেংলির মতে, করোনা ভাইরাসের মতন একটি ভাইরাস যদি আগে রোগের উদ্ভব ঘটিয়ে থাকে তবে এর মতো রোগ ভবিষ্যতে প্রাদুর্ভাবের কারণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি ৪০টি করোনা স্পিসিসকে শনাক্ত করেছে। যাদের মধ্যে অর্ধেককেই উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পিসিসগুলোর মধ্যে ৬টি ইতিমধ্যেই মানুষকে সংক্রমিত করেছে। প্রমাণ বলছে, আরও তিনটি স্পিসিস প্রাণীদেরও সংক্রমিত করেছে।

ভাইরাল বৈশিষ্ট সম্পর্কিত এই গবেষণাপত্রে শি জেংলি লিখছেন, এটা নিশ্চিত যে ভবিষ্যতে এই রোগের প্রাদুর্ভাব হবে। তাই খুব শঙ্কা রয়েছে ভবিষ্যতে করোনা ভাইরাসের মতন আরেকটি মহামারি আসার। শি জেংলি তার গবেষণা পত্রে প্যাথোজেন ধারক হিসাবে বাদুড়সহ বেশ কিছু প্রাণীকে চিহ্নিত করেছেন। এছাড়াও মধ্যবর্তী ধারক হিসেবে ভাম, প্যাংগোলিন, শুয়োর এবং উটসহ কয়েকটি প্রাণীকে চিহ্নিত করেছেন তারা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকোভিড-১৯মহামারি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই তিন মাসের মধ্যে শেষ হবে জুলাই-এর মামলার তদন্তের কাজ

আগস্ট ১, ২০২৬

জামিনে মুক্ত হয়েই প্রতিপক্ষের গান পয়েন্টে শীর্ষ সন্ত্রাসীরা

আগস্ট ১, ২০২৬

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে সাফল্য

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ বছর পর সৌদি আরবে বিরল সূর্যগ্রহণ, টানা ৬ মিনিট অন্ধকারে ঢাকবে আকাশ

আগস্ট ১, ২০২৬

৪শ’১৬ বছর পেরিয়ে রাজধানী ঢাকা, ঐতিহ্যের একাল সেকাল

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT