বাংলাদেশ

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

ছুরিকাঘাতের চিহ্নসহ আহত ব্যক্তির ছবি, সহিংসতার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে ছুরি, আহত ব্যক্তির ছবি, সহিংসতার দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার উত্তরায় বন্ধুর ছুরিকাঘাতে লিমন নামে এক কিশোর নিহত হয়েছে।

গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টায় উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শী দ্বীপ জানায়, সন্ধ্যায় ঘুরতে যাওয়ার পথে পূর্বপরিচিত ওবায়দুলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে লিমনের হাতাহাতি হয়। একপর্যায়ে ওবায়দুল সেখান থেকে চলে যায়।

পরে মমিনুল ও শাহজালাল নামে দুজনকে নিয়ে ওবায়দুল লিমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় কিশোর লিমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়

পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত কিশোর লিমন উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়:উত্তরা কিশোরকে হত্যা ছুরিকাঘাতে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…