চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুর ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো কিশোর

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:৫১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
জনপদ, দিনাজপুর
A A

ট্রেনে ওঠার সময় বন্ধুর পড়ে যাওয়া ব্যাগ তুলতে গিয়ে আরেক ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিরামপুর স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ১ নম্বর প্লাটফর্মে এসে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। ৯টা ২১ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢোকার সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে বকুল নামের ওই কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

নিহত বকুল হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থীঁ।

নিহত কিশোরের মামা হামিদুর রহমান জানান, সকালে তার বেশ কয়েকজন বন্ধু ঢাকায় যাচ্ছিল। বন্ধুদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বকুল প্লাটফর্মে আসে। এ সময় বিরামপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। বন্ধুদের ট্রেনে ওঠার পরই এক বন্ধুর ব্যাগ রেললাইনে পড়ে যায়। বকুল ব্যাগটি তোলার সময় দুই নম্বর লাইন দিয়ে পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, নিহত কিশোর বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনের ধাক্কায় নিহতপঞ্চগড় এক্সপ্রেসবিরামপুর রেলস্টেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিজুর ছোট ছবি দেখা যাবে বড় প্লাটফর্মে!

পরবর্তী

শব্দদূষণের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা!

পরবর্তী
Man experiencing chest pain while driving, highlighting heart health risks. Channel i News - চ্যানেল আই নিউজ

শব্দদূষণের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা!

তৈলাক্ত ত্বক নিয়ে চিন্তিত নারী, গরমে ত্বক পরিষ্কার করার উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমের দিনে যেভাবে অতিরিক্ত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাবেন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT