চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:৩৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
জনপদ, দিনাজপুর
A A

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মারামারির ঘটনায় মামলা দায়েরের দাবিতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দিনাজপুরে অবরোধ করে রেখেছে রেলওয়ে কর্মচারীরা।

পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি আজ দিনাজপুর রেল স্টেশন এসে পৌছালে রেলওয়ে কর্মরত কর্মচারিরা ট্রেনটি অবরোধ করে রাখে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্টেশনের কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে মামলার দাবি জানায়। মামলা রুজু না হওয়া পর্যন্ত ট্রেনটি দিনাজপুরেই অবস্থান করবে বলে তারা জানায়।

বুধবার দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারিদের হাতে দিনাজপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্টেশনের কর্মকর্তারা হামলা শিকার হন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টায় এই ঘটনা ঘটে।

Banglabid

এই ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ পারভেজের মাথা ফেটে যায়। তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে টিকিট কালেক্টরের পরিহিত পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টায় বিনা টিকিটে রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যান দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ শাহনেওয়াজ। এ সময় দায়িত্বরত স্টেশন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে টিকিট কালেক্টর রুমে নিয়ে গিয়ে বন্ধ করে রাখেন। পরে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৭-৮ জন সদস্য স্টেশনে এসে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, টিকিট কালেক্টর ও স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালান।

এতে নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ পারভেজের মাথা ফেটে যায় ও টিকিট কালেক্টর মো. রিপনের পরিহিত পোশাক ছিঁড়ে যায়। পরে রেলওয়ে পুলিশ এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta

টিকিট কালেক্টর মো. রিপন জানান, আমি তাকে (মো. শাহ শাহনেওয়াজ) টিকিট দেখাতে বলি। এ সময় তিনি টিকিট দেখাতে পারেননি। তাই তাকে পাশে টিকিট কালেক্টর রুমে নিয়ে যাই। কিছুক্ষণ পর মাদকের ইন্সপেক্টর রায়হান আহম্মেদ ও এএসআই হাসিবুল হাসানসহ ৭ থেকে ৮ জন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ পারভেজের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। তারা আমার পরণের কাপড় ছিঁড়ে ফেলেন। পরে স্টেশনে দায়িত্বরত নারী কর্মকর্তাদের ওপর হামলা করলে তারা তাদের রুমে পালিয়ে গিয়ে রক্ষা পান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.শাহ শাহনেওয়াজ জানান, বিকেলে আমি ও আমার অফিস সহকারী মাসুদ আলম স্টেশনে যাই। স্টেশনের টিকিট কাউন্টারে মাসুদকে টিকিট কাটতে পাঠিয়ে আমি প্রধান ফটক দিয়ে স্টেশনে প্রবেশ করতে যাই। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমার টিকিট দেখতে চান। আমি তাদের বলি আমার টিকিট কাটতে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এ সময় স্টেশনের এক কর্মচারী আমাকে ধাক্কা মারতে মারতে টিকিট কালেক্টরদের রুমে নিয়ে গিয়ে তালা মেরে রাখেন। এ সময় মাসুদ আলম অফিসে জানালে অফিস থেকে ইন্সপেক্টর রায়হান আহাম্মেদসহ কয়েকজন স্টেশনে এসে আমাকে রুম থেকে বের করেন। আমাকে বের করার সময় স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ও আমাদের মধ্যে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মাথা ফেটে গেছে। সম্ভবত ধাক্কাধাক্কির সময় কারো মোবাইল তার মাথায় লেগে ফেটে গেছে।

দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ পারভেজ জানান, আমাকে লোহার রড দিয়ে মারা হয়েছে। এসময় আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে এলোপাথারি কিলঘুষি ও পা দিয়ে লাথি মারতে থাকে। আমার মাথায় ৩টি সেলাই পড়ছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত স্টেশন সুপার মোশাররফ হোসেন ও রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, স্টেশনে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পক্ষকে নিয়ে রেলওয়ে থানায় বসা হয়। সালিশীর মাধ্যমে সৃষ্ট ঘটনার নিষ্পত্তি প্রচেষ্টা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পঞ্চগড় এক্সপ্রেসরেল অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT