চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড়, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও তার সফরসঙ্গীরা বিমানবন্দরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ও সমবেদনা জানাচ্ছেন বিশ্বনেতারা। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন।

বিবিসি জানিয়েছে, আজ (২৩ এপ্রিল) বুধবার সকালে নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন।  দেশে ফিরেই তিনি জরুরি বৈঠকে বসেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি হামলাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ আখ্যা দিয়ে জানিয়েছেন, এই কাপুরুষোচিত হামলার দায় কেউ এড়াতে পারবে না।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ মানুষের ওপর এই ধরনের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

Banglabid

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পরিচালিত সহিংসতা ও সন্ত্রাসবাদকে আমরা সর্বতোভাবে প্রত্যাখ্যান করি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স-এ দেয়া এক বার্তায় বলেন, এই ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার, আহতরা এবং গোটা ভারতের পাশে আছে ইতালি। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এই হামলাকে ‘সম্পূর্ণ বিধ্বংসী’ আখ্যা দিয়ে সমবেদনা জানিয়েছেন ভারতের জনগণের প্রতি।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় সরাসরি জড়িত থেকে পদক্ষেপ গ্রহণ করছেন। অমিত শাহ ইতোমধ্যেই কাশ্মীরে পৌঁছে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরে সন্ত্রাসী হামলানরেন্দ্র মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌসুম কেমন কাটল সেটা ‘নির্ধারণ’ করে প্রিমিয়ার লিগ

পরবর্তী

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির সিদ্ধান্ত স্থগিত

পরবর্তী
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে অনুমতির সিদ্ধান্ত স্থগিত

ভয়েস অফ আমেরিকা বোর্ডের ছবি, সংবাদ ও তথ্য প্রদানকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক, ভয়েস অব আমেরিকা আবারও চালুর নির্দেশ

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT