চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরা থেকে গেল আয়শা’র

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
৬:১৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কোচিং-এ ভর্তি হওয়ার জন্য বাবার সাথে মোটরসাইকেলযোগে রংপুরের উদ্দেশে রওনা হন আয়শা আক্তার (১৯)। কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু পথে ঘাতক মাইক্রো চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন আয়শা। নিভে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন প্রদীপ। এ সময় গুরুতর আহত হয়েছেন বাবা আনিছুর রহমান।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র মেয়ে। এ বছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার।

আয়শার চাচা নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা আনিছুর রহমানসহ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন তারা। রংপুর যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয। এ সময় গুরুতর আহত হন আনিছুর রহমান। স্থানীয়রা আহত আনিছুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

সড়ক দুর্ঘটনায় আয়শার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যে পল্লী চিকিৎসক আনিছুর রহমানের বাড়িতে শতশত উৎসুক মানুষের ঢল নামে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বেতার বার্তা এখনও আসেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামবিশ্ববিদ্যালয়ের স্বপ্নরংপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT