চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে নবম শতকের একটি বিরল কোরআনের পাণ্ডুলিপির পৃষ্ঠা। ঐতিহাসিক এই পৃষ্ঠাটি হিজরি তৃতীয় শতকের একটি কোরআন থেকে নেওয়া, যা খ্রিষ্টীয় নবম শতকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাণ্ডুলিপির পৃষ্ঠাটিতে সূরা মারইয়ামের একটি অংশ লেখা রয়েছে। পার্চমেন্টে লাল কালিতে লেখা এই পৃষ্ঠায় কোনো স্বরচিহ্ন বা হরকত নেই। একই সঙ্গে ব্যঞ্জনবর্ণের পার্থক্য বোঝাতে ব্যবহৃত বিন্দুও দেখা যায় না। প্রাচীন কোরআনের পাণ্ডুলিপিতে এ ধরনের লেখারীতি প্রচলিত ছিল।

Banglabid

প্রাথমিক যুগে কোরআনের পাণ্ডুলিপি তৈরির গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে পৃষ্ঠাটি। এটি দর্শনার্থীদের ইসলামের শুরুর শতকগুলোতে কোরআন লেখার পদ্ধতি এবং সময়ের সঙ্গে এর লিখনশৈলীর বিকাশ সম্পর্কে ধারণা দিচ্ছে।

হেরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম আকর্ষণ হলি কোরআন জাদুঘরে কোরআনের ইতিহাস, এর বিভিন্ন জ্ঞানভিত্তিক দিক এবং কোরআন লেখা ও সংকলনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে।

আধুনিক প্রদর্শনী হলের পাশাপাশি ইন্টার‌্যাকটিভ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে জাদুঘরটিতে। এর মাধ্যমে দর্শনার্থীরা কোরআনের ইতিহাস ও প্রাচীন পাণ্ডুলিপি সম্পর্কে আরও আকর্ষণীয় ও তথ্যবহুল উপায়ে জানার সুযোগ পাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরআনের পৃষ্ঠানবম শতকমক্কার জাদুঘরসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

পরবর্তী

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

পরবর্তী

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT