চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা বললেন বিচ্ছেদে কাতর এ আর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
এ আর রহমান ও তার পার্টনারের ছবি, বিচ্ছেদের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কিংবদন্তী মিউজিশিয়ান এ আর রহমান! শুধু সংগীতের জন্য নয়, ব্যক্তিত্বের কারণেও বিশ্বব্যাপী সমাদৃত এই শিল্পী! বর্ষীয়ান এই শিল্পীর প্রায় ত্রিশ বছরের দাম্পত্য জীবনে ঘটে গেছে বিচ্ছেদ! যে খবরে হতবাক গোটা শোবিজ দুনিয়া!

মঙ্গলবার বিচ্ছেদের কথা ঘোষণা করেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। তার আইনজীবী বন্দনা শাহ ইন্ডিয়া টুডেকে এই বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করা হয়।

১৯ নভেম্বর বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা জানিয়েছেন রহমানের ২৯ বছরের জীবনসঙ্গী সায়রা। সেই বিবৃতিতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Banglabid

এমন খবর চাউর হলে যেন গোটা দুনিয়ার রহমান ভক্তদের মনে বিষাদ নেমে আসে! অপেক্ষায় ছিলেন প্রিয় শিল্পীর মন্তব্যের জন্যে! অবশেষে এক্স হ্যান্ডেলে এ আর রহমান বিচ্ছেদ নিয়ে কথা বলেন!

বুধবার (২০ নভেম্বর) এ আর রহমান লিখেন,“আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন তবুও আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলি আর তাদের জায়গা খুঁজে পাবে না।”

রহমান বলেন, “আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ।”

Reneta

শেষবার আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে।

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানকিংবদন্তীবলিউডরহমানসংগীতসায়রা বানু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT