চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত আব্দুল হক (৪৭) রামুর রাজারকূল ইউনিয়নের ঢালারমুখ এলাকা মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে একদল একপাশ বন্যহাতির সম্মুখে পড়েন। এসময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়িসহ জানমালের ক্ষতি হচ্ছে।

ওসি ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনগত ব্যবস্থা নেয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক ব্যক্তির মৃত্যুকক্সবাজারবন্যহাতির আক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT