কর্পোরেট নিউজ

এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন

এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিলার সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা স্টেজে উপস্থিত, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘নির্ভরতার সাথে, আগামীর পথে’–এ স্লোগানে অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন-২০২৪। কক্সবাজারের হোটেল সী-প্যালেসে অনুষ্ঠিত এ ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াইজ আর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিইও মো. মনিরুজ্জামান, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মো. মফিদুল হক, জিএম বিজনেস মো. আব্দুর রাজ্জাক ও মার্কেটিং বিভাগের এজিএম মো. ফাহিম হোসেন।

উক্ত অনুষ্ঠানে এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর সেরা পারফরমারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিষয়:আনোয়ার গ্রুপ ডিলার সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…