দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, লালবাগ এলাকার সাবেক এমপি, সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আলহ্বাজ আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আনোয়ার গ্রুপে।
আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ার গ্রুপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, লালবাগ এলাকার প্রাক্তন এমপি ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার হোসেন দীর্ঘদিন ডিমেশিয়া রোগে ভুগে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে মরহুমের জানাযার নামাজ ধানমন্ডি ৭নং রোডে অবস্থিত বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।










