পাকিস্তান নির্বাচনে হিসেব নিকেশে নতুন মোড়, জিততে পারবেন কি ইমরান খান?
নির্বাচনী ফলাফল নিয়ে পাকিস্তানের রাজনৈতিক নেতাদের আলোচনা ও সমর্থকদের উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খান কারাগারে থেকেও সামরিক প্রভাব বলয়ের বিরুদ্ধে তৈরি করেছে শক্ত প্রতিরোধ। জেলে থেকে, দলীয় প্রতীক ছাড়াই ইমরানের দল তৈরি করেছে নতুন ইতিহাস। আর তাতেই সরকার গঠনের দিকে অনেকখানিই এগিয়ে গেছে ইমরান খানের দল পিটিআই। তবে পাকিস্তানের রাজনীতি মানেই যেন প্রতি মুহূর্তে চড়াই উৎরাইয়ের রুদ্ধশ্বাস রোলার কোস্টার। কখন কী হবে তা এক মুহূর্ত আগেও বলে বসা মুশকিল। পাকিস্তানের মসনদকে সামনে রেখে নওয়াজ শরিফ এবার চেলেছেন কঠিন চাল। এবার কি টিকতে পারবেন ইমরান খান? নাকি জয়ের খুব কাছে এসেও হাঁটবেন হারের দিকে!
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





