চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

হাকিম বাবুল হাকিম বাবুল
৮:৫৭ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, শেরপুর
A A

একটি হাঁসকে বাঁচাতে গিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ওভারটেক করে আসা দ্রুতগতির ট্রাক চাপায় মারা গেছেন মোয়াজ্জেম হোসেন নামে একজন মোটরসাইকেল চালক। এই ঘটনায় আহত হয়েছেন শামীম ও জাহিদ নামে আরও দুই আরোহী।

গতকাল (১৬ আগস্ট) শুক্রবার বিকেলে নালিতাবাড়ীর অদূরে নয়ানিকান্দা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা শেরপুরের চরজঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী যাচ্ছিলেন। পথে শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। একই সময় আরও একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে ওভার টেকিং করে যেতে চাইলে মোটরসাইকেলের সামনাসামনি চলে আসে।

তারা জানান, এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক কষলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় শামীম ও জাহিদ।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল এবং নিহতকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। নিহত মোয়াজ্জেম চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোটরসাইকেলসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT