চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলাকারী ব্যক্তি পুলিশের হাতে নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিং মলে হামলা করে ৬ জনকে ছুরিকাঘাতে হত্যা করা ব্যক্তি পুলিশের গুলিতে মারা গেছে। জোয়েল কাউচি (৪০) নামের ওই ব্যক্তির হামলায় পাঁচজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। আহত হয়েছেন এক শিশুসহ আরও কয়েকজন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয়সময় শনিবার (১৩ এপ্রিল) সিডনির জনাকীর্ণ ওয়েস্টফিল্ড বন্ডি জংশন কমপ্লেক্সে জোয়েল কাউচি তার হাতে থাকা লম্বা একটি ছুরি দিয়ে সবাইকে ছুরিকাঘাত শুরু করে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, জোয়েল কাউচির মানসিক স্বাস্থ্যে জড়িত কোনো সমস্যা থেকে থাকতে পারে, যার জন্য সে এই হামলা চালিয়েছে।

রোববার (১৪ এপ্রিল) নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার কারেন ওয়েব সাংবাদিকদের বলেন, আমরা এই বিষয়ে তদন্ত শুরু করেছি। তবে আমরা ধারণা করছি হামলাকারী মানসিক সমস্যার শিকার ছিলেন।

ছুরিকাঘাতকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে পুলিশের ধারণা, এই হামলায় কোনো সন্ত্রাসী বা আদর্শিক প্রেরণা ছিল না।

Reneta

সিডনির প্রতিবেশী রাজ্য কুইন্সল্যান্ডে পুলিশের কাছে জোয়েল কাউচি পরিচিত। কুইন্সল্যান্ডে পুলিশে জানায়, বেশ কয়েকবার জোয়েল কাউচির নামে নানা অভিযোগের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বড় কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়েও দেয়া হতো।

সিডনি পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনও নিহতদের পরিবারকে এই শোক সংবাদ জানাচ্ছেন। নিহদের মধ্যে দুইজনের অস্ট্রেলিয়ায় কোনো আত্মীয় নেই বলে জানা গেছে।

এই হামলায় আহত শিশু অ্যাশলি গুডের মা বলেছেন, তিনি হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি নিজে আহত হওয়ার পর মুহূর্তেই তার সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াছুরিকাঘাতনিহতপুলিশের হাতেব্যক্তিশপিং মল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT