আন্তর্জাতিক

রেস্টুরেন্টের বিল না দেওয়ার জন্য হার্ট অ্যাটাকের অভিনয়

রেস্টুরেন্টের বিল না দেওয়ার জন্য হার্ট অ্যাটাকের অভিনয় করে অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি রেস্টুরেন্টে বিল না দেওয়ার জন্য হার্ট অ্যাটাকের অভিনয় করছে, যা একটি নাটকীয় পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পেনের ব্লাঙ্কা অঞ্চলে রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বিল পরিশোধ না করার জন্য হার্ট অ্যাটাকের অভিনয় করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এনডিটিভি জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ২০ টিরও বেশি রেস্তোরাঁয় এই কাজ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, তিনি গত মাসে ধরা পড়েন। লোকটি একটি রেস্তোরাঁর ৩৭ ডলার মূল্যর খাবার খাওয়ার পর টাকা না দিয়েই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেছিল। পরে রেস্তোরাঁর সদস্যরা তাকে আটক করে এবং খাবারের মূল্য পরিশোধ করতে বলে। ওই লোকটি তখন বলেন, তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন তিনি।

রেস্তোরাঁর ব্যবস্থাপক বলেছেন, তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে শুয়ে পড়েন। তিনি রেস্তোরাঁর কর্মীদের একটি অ্যাম্বুলেন্স ডাকতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকার করেন এবং পরিবর্তে পুলিশকে জানান। যখন পুলিশ এসে পৌঁছায়, তখন তারা অন্য রেস্তোরাঁয় এর আগেও এই ধরণের কাজ করার কারণে লোকটিকে চিনতে পারে এবং তাকে গ্রেপ্তার করে।

বিষয়:রেস্তোরাঁ হার্ট অ্যাটাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…