আন্তর্জাতিক

জার্মানিতে বিমানবন্দরে গুলি-ককটেল নিক্ষেপ করে শিশু জিম্মি নিয়ে তোলপাড়

জার্মানির বিমানবন্দরে গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির বিমানবন্দরে গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মানির হামমবুর্গ বিমানবন্দরে শনিবার (৩নভেম্বর) রাতে নিজের চার বছর বয়সি মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন এক ব্যাক্তি৷ এরপর নিজের মেয়েকে জিম্মি করেন তিনি৷ এই ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ ছিল৷

পুশিল জানিয়েছে, গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়া ব্যক্তিকে আটক করা হয়েছে৷ শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ৷

জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি নিজের গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ার পর তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল পুলিশ৷

পরিস্থিতি সামলাতে ব্যাপকসংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি-এর সদস্যদের মোতায়েন করা হয়৷

কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে এ নিয়ে সমস্যা ছিল তার স্ত্রীর সঙ্গে। শনিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন৷

পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন৷ এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানে পাশে গিয়ে অবস্থান নেন৷

পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সাথে তুর্কি ভাষায় আলোচনা চলেছে৷ ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷

এই ঘটনায় অন্তত তিন হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন৷ তাছাড়া ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে৷

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…