চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থার্ড টার্মিনাল নির্মাণে আওয়ামী লীগ কারিগরি বিবেচনায় মহাপাপ করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের একজন ব্যক্তি, চেয়ারে বসে, গ্লাস ও পেনের পাশে, পটভূমিতে ফুলের ফুলদানি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ও লেখক ফাইজ তাইয়েব আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ঢাকা বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে কারিগরি দিক বিবেচনায় মহাপাপ করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (১২ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, আওয়ামী লীগ মেগা প্রকল্পের কারিগরি ইনপুট প্রদানে কী পরিমাণ মেস করে গেছে, এটা চিন্তার বাইরে। ঢাকা বিমান বন্দরের থার্ড টার্মিনালের কথা বলি। এখন না বললে দায়িত্ব ছাড়ার পরে বললে বলবেন, আগে কেন বলেন নাই!

১। ডিজাইনে টেলিকমের ইনফ্রা প্ল্যান নাই। ইনডোর কভারেজের জন্য দরকারি অবকাঠামো বিবেচনায় ছিল না। ইনডোর বেজ স্টেশন বসানোর, বা ইনডোর রেডিও বসানো, আরবিএস হোটেল-এর স্পেইস টুকু পর্যন্ত ডিজাইনে নাই। অ্যাক্টিভ ডাস, অ্যান্টেনা, মাউন্টিং পোল, রেডিও মাউন্টিং পোল, রাউটার এগুলা বসানোর জন্য কোনো স্পেইস এবং ইনফ্রা রাখা হয়নি ডিজাইনে। এগুলো সব আউট অফ ডিজাইন বসাতে হবে।
২। এমনকি অপটিক্যাল ফাইবার লে করার জন্য কোনো ডাক্ট নাই। আইএসপি সেবাদাতা কোম্পানিগুলোর রাউটার রুম/সার্ভার রুম ডেসিগ্নেটেড করা নাই। এগুলো এখন বাইরে দিয়ে কিংবা আন ডেসিগ্নেটেড প্লেসমেন্ট করে টানতে হবে।
৩। বিমানবন্দর চালাতে অতি দরকারি একটি ডেটা সেন্টার স্পেইসও ডিজাইনে নাই। কি হাস্যকর, কী লজ্জার কথা! ইমিগ্রেশন সিস্টেমস/ (অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমস, APIS) /চেক-ইন ডেস্ক পরিচালনার সিস্টেমস সহ বাদবাকি কারিগরি সেটাপের জন্য সফ্‌টওয়্যার/হার্ডওয়্যার/ফায়ারওয়াল এসব বিষয়ের বিবেচনা টার্মিনাল ডিজাইনে নাই।
৪। ডেটা সেন্টার, বেজ স্টেশন, রাউটার এগুলার জন্য নতুন করে কুলিং/চিলার ডাইমেনশন করা লাগবে।

তিনি আরও লিখেছেন, আমি খুবই হতাশ। বিদেশিদের ধরে এনে এই দেশে যা করা হয়েছে তা বাইরে থেকে চকচকে হলে ভিতরে ফাঁপা। আজকের এই যুগের একটা এয়ারপোর্ট টার্মিনাল- ডেটা সেন্টার এবং ন্যূনতম টেলিকমিউনিকেশন কন্সিডারেশন ছাড়া ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন হয়ে যেতে পারে এটা আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। কারিগরি দিক বিবেচনায় এটা একটা মহাপাপ।

পোস্টে তিনি আরও লিখেছেন, কমিউনিকেশন টেকনোলোজি ছাড়া তারা দেখতে সুন্দর একটা বাস টার্মিনাল ভবন বানিয়ে গেছে! সাচ এ ডিসগ্রেইস!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগঢাকা বিমান বন্দর থার্ড টার্মিনালমেগা প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT