রাজনীতি

আওয়ামী লীগ-১৪ দলের আসন ভাগাভাগি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত আছেন, মিডিয়া ও সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও ১৪ দলের মাঝে দু’একদিনের মধ্যে সমঝোতা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দল নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের আলোচনা নিয়ে জানাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলও লড়বে। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে সমঝোতা অবশ্যই হবে। ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরো বলেন, সব জায়গায় স্বতন্ত্র মিলিয়ে অনেক প্রার্থী দাঁড়িয়ে গেছে। ১৪ দলের সঙ্গে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে। আজকালের ভেতরেই আসনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

প্রার্থীদের প্রতীক ও জোটের আসন প্রত্যাশা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোটের প্রত্যাশা কত, আর তারা কত পাবে তার বাস্তবতা কত, দুইটা মিলেই আমরা সিদ্ধান্ত নেব। তাদের কিছু হয়তো নৌকায় করবে। কিন্তু অন্যান্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কায় অনেকেই নির্বাচন করবে।

দেশকে রক্ষা করা আওয়ামী লীগের মূল উদ্দেশ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভোটার উপস্থিতির মাধ্যমে সব কিছুর জবাব দেওয়া হবে।

বিষয়:আসন ভাগাভাগি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…