রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার (৯ অক্টোবর) কাকরাইল এস এ পরিবহনের ৪তলা ভবনে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।








