আন্তর্জাতিক

জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লালচে আভা দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানের ডাউনটাউন ওসাকা এলাকার একটি ভবনে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হবার ঘটনা ঘটেছে। ভবনটি ওসাকার বাণিজ্যিকভাবে ব্যস্ততম ও বিনোদনের জন্য খ্যাত এলাকায় অবস্থিত।

পুলিশ আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা করছে বলে স্থানীয় সম্প্রচার মাধ্যম এনএইচ’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা সবাই ভয়ে কিংবা ধোয়ায় শ্বাস নিতে না পেরে মারা গেছেন। মৃতদেহগুলোকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, উদ্ধারকারী কর্মীরা আগুন লাগার ৩০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল।

২০১৯ সালে জাপান দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর সময় পরবর্তীতে সংগঠিত সবচেয়ে বেশি হতাহতের ঘটনা দেখেছিল। কিয়োটোর একটি ফিল্ম স্টুডিওতে আগুন লেগে সেসময় ৩৬ জন মারা গিয়েছিল।

বিষয়:অগ্নিকান্ড এশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…