কুড়িগ্রামের রৌমারীতে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অজিমা রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের বাসিন্দা।
আজ শনিবার ভোর রাতে অজিমা (৫২) নামের ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে সকালে রৌমারী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার।








