রাজনীতি

আফগানিস্তান সফরে গেছেন মামুনুল হকসহ আলেম প্রতিনিধি দল

আফগানিস্তান সফরে গেছেন আলেম প্রতিনিধি দলের দুই সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুনুল হক ও মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরে প্রতিনিধি দল আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার প্রেক্ষাপটে বাস্তব পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণেরও পরিকল্পনা রয়েছে তাদের।

দুই দেশের আলেমদের সম্পর্ক জোরদার, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। প্রতিনিধি দল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেরও পরিকল্পনা করেছে।

আফগানিস্তান সফরত আলেম প্রতিনিধি দল

দলের অন্য সদস্যরা হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে ওমরাহ আদায় শেষে মক্কার প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন তারা। খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার দুবাই হয়ে তারা কাবুলে পৌঁছান।

এই সফরে আফগানিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে মামুনুল হকের।

বিষয়:মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…