চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং বিভক্তি সৃষ্টির অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্যপদও।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীলদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Banglabid

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে রাকিবুল ইসলাম ফারুকীর আনা অভিযোগ এবং সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে ছড়ানো বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করা হয়েছে। তবে তার অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়।

হেফাজত নেতাদের ভাষ্য, পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈঠকে নেতারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং হেফাজতে ইসলামের ভেতরে বিভক্তি তৈরির অপচেষ্টা করছে।

Reneta

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের গণহত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে মামলার বাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিচারপ্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তারা।

দেশবাসী ও তাওহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য, সচেতনতা ও ঐক্য বজায় রাখতে হবে। একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

নেতারা আরও বলেন, ভবিষ্যতে কেউ সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বা নেতাদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে সংগঠনের মহাসচিবের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বহিষ্কাররাকিবুল ইসলাম ফারুকীহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দিনাজপুরে এবার লিচুর ফলনে চরম বিপর্যয়

পরবর্তী

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

পরবর্তী
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT