ক্রিকেট

আহমেদাবাদের দুর্ঘটনায় মারা গেছেন এক ক্রিকেটারও

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত ক্রিকেটারসহ অন্যান্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত ক্রিকেটারসহ অন্যান্যদের ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। গত বৃহস্পতিবার লন্ডনের পথে উড্ডয়নের পরক্ষণেই আছড়ে পড়া উড়োজাহাজে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। ভয়াবহ দুর্ঘটনায় প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে। নিহতদের মধ্যে ছিলেন ২৩ বর্ষী এক উদীয়মান ভারতীয় ক্রিকেটারও।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, নিহত ক্রিকেটারের নাম দীর্ধ প্যাটেল। তিনি ইংল্যান্ডের লিডস মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাটের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন, সেখানে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ নিয়ে পড়ছিলেন। পাশাপাশি ক্রিকেট চালিয়ে যেতেন। ক্লাবটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতেন দীর্ধ।

প্রতিভাবান অলরাউন্ডারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘দীর্ধের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভালো মুহূর্তের সাক্ষী থেকেছে সে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’

বিষয়:আহমেদাবাদ ইংল্যান্ড বিমান দুর্ঘটনা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…