চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান শিক্ষক শফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের ফকিরখালি ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার এরশাদ মাস্টারের ছেলে।
স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, প্রতিদিনের মতো সকালে শফিকুল ইসলাম দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে হাঁটতে হাঁটতে বের হন। তিনি উপজেলার মুজিবনগর সড়কের ফকিরখালির কাছে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা সড়কের উপর লাশ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
তিনি আরও জানান, গাড়িটিকে কেউ চিহ্নিত করতে পারেনি। তবে নিহত শফিকুল ইসলালকে দুপুর ২টার সময় নামাজে জানাজা শেষে কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।







