ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশকে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টাকে সব রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। ভারত সীমান্তে পুশ ইন ঠেকাতে গিয়ে যেন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।






