চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। দেশের মাটিতে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলকে খেলতে দেখার এক অভাবনীয় সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

ব্রাজিল দলের এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ঢাকাকে একটি ‘নিরপেক্ষ ভেন্যু’ হিসেবে মূল্যায়ন করা। বিশ্বের যে কোন দেশের বিপক্ষে খেলার জন্য নিরপেক্ষ ভেন্যু করা হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

​ব্রাজিল প্রতিনিধি দলের পরিদর্শনের পর ইকবাল হোসেন জানান, ‘যে কোন দেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলার জন্য ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল দলের ভেন্যু পরিদর্শক দল। মূলত অন্য কোন আন্তর্জাতিক দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য ঢাকার মাঠ, অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধাগুলো আন্তর্জাতিক মানের কি না, তা খতিয়ে দেখতেই এই পাঁচ সদস্যের দল ঢাকায় এসেছেন।’

Banglabid

নিরপেক্ষ ভেন্যুর পাশাপাশি দেশের ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমকটি হল খোদ বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের মাঠে নামার সম্ভাবনা। বাফুফে ও পরিদর্শক দলের প্রাথমিক আলোচনার ভিত্তিতে জানা যায়, সবকিছু অনুকূলে থাকলে এবং সম্ভব হলে আগামীতে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল।

রোববার দুপুরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। পরে তাদের পুরো স্টেডিয়াম ঘুরিয়ে দেখান বাফুফে সদস্যরা। আজ রাতেই প্রতিনিধি দলটি বাংলাদেশ দল ছাড়বে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

পরবর্তী

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

পরবর্তী

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT