চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণের মানুষ, সহজ মানুষকে নিয়ে এক সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
বিনোদন, শিল্প সাহিত্য
A A
প্রাণের মানুষ, সহজ মানুষকে নিয়ে এক সন্ধ্যার অনুষ্ঠান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রাণের মানুষ সহজ মানুষ’ এই বিশেষণটি খুব দারুণভাবে যে মানুষটির সাথে মানানসই, তিনি মোস্তফা কামাল সৈয়দ। যিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নির্মাতা ও এর স্বর্ণ যুগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

বিদগ্ধজনরা বলে থাকেন, বাংলাদেশের টেলিভিশন মিডিয়া ইতিহাসে- বাংলাদেশ টেলিভিশন ও মোস্তফা কামাল সৈয়দ প্রায় সমার্থক। ১৯৬৭ সালে প্রযোজক হিসেবে টেলিভিশনে যোগ দেন। আর তারপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি যুক্ত ছিলেন টেলিভিশনের সঙ্গেই। বাংলাদেশ টেলিভিশন থেকে অবসরের পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে যুক্ত ছিলেন।

২০২০ সালের মে মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই গুণী মানুষ। গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ-মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দের স্মরণে প্রকাশিত হলো ‘প্রাণের মানুষ, সহজ মানুষ মোস্তফা সৈয়দ’ নামের একটি গ্রন্থ। যা সম্পাদনা করেন আরিফ খান।

Banglabid

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও অতিথি লেখকরা. Channel i News - চ্যানেল আই নিউজ শনিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় চ্যানেল আইয়ের আয়োজনে হয়ে গেল গ্রন্থটির মোড়ক উন্মোচন ও মোস্তফা কামাল সৈয়দ স্মরণ অনুষ্ঠান।

মোড়ক উন্মোচনের আগে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “এই মুহূর্তটা বড় আনন্দের, আবার একইসঙ্গে বেদনার। প্রাণের মানুষ মোস্তফা কামাল সৈয়দ। আমরা কামাল ভাই বলতাম। সম্ভবত কামাল ভাইকে স্মরণ করে এটাই সবচেয়ে বড় আয়োজন। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা সবাই একসাথে এসেছেন, এরজন্য চ্যানেল আই পরিবার কৃতজ্ঞ। কামাল ভাইয়ের সাথে আমরা কাজ করেছিলাম, এখানে উপস্থিত অনেকেই কাজ করেছেন; টেলিভিশন জীবনে এটা একটা ভাগ্য। এই সন্ধ্যায় আমরা সবাই জড়ো হয়েছি, কামাল ভাইকে সেই সম্মানটুকু জানাতে।”

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ তার বক্তব্যে বলেন, কামাল ভাইয়ের সাথে সম্পর্কটা ছিলো পারিবারিক। তার সাথে সরাসরি কাজের সুযোগ হয়নি, কিন্তু আমি যে কাজটি করতাম; তিনি প্রচণ্ড শ্রদ্ধাভরে সে কাজটিকে সমর্থন দিতেন। তার কাছ থেকেই টেলিভিশনের পরিমিতিবোধ, সৃষ্টাচার সহ অনেক কিছু আমরা শিখেছি। এক কথায় শুদ্ধ মানুষ বলতে যা বোঝায়, কামাল ভাই ছিলেন তেমন মানুষ।

Reneta

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তারা, নারী ও পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর মোস্তফা কামাল সৈয়দকে নিয়ে প্রকাশিত ‘প্রাণের মানুষ সহজ মানুষ মোস্তফা কামাল সৈয়দ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। ঢাউস সাইজের বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৩১। যেখানে মোস্তফা কামাল সৈয়দের ১৪৪ জন কাছের মানুষ, বন্ধুবান্ধব, সহকর্মী এবং আত্মীয়স্বজনরা লিখেছেন। আছে তার নিজের লেখা এবং অ্যালবাম।

অনুষ্ঠানে অসুস্থ শরীর নিয়েই উপস্থিত ছিলেন মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিনী ও সংগীতজন জিনাত রেহানা, মেয়ে রেহনুমা এবং সৈয়দের বোনের স্বামী তৌহিদ সামাদ।

চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিনী জিনাত রেহানা। অসুস্থ শরীর নিয়ে এমন এই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। বক্তব্যে তিনি আবেগতাড়িত কণ্ঠে বলেন, আজকে যে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হলো, এটা মোস্তফা কামাল সৈয়দের জীবনে সবচেয়ে মূল্যবান উপহার বলে আমি মনে করি। আমার মন বলছে, এমন উপহারে তিনি উদ্বেলিত। আনন্দিত।

৫২ বছরের সংসারে অত্যন্ত নিবিড়ভাবে মোস্তফা কামাল সৈয়দকে দেখেছেন জিনাত রেহানা। কর্মনিষ্ঠা মানুষটিকে নিয়ে তিনি বলেন,‘৫২ বছর আমরা সংসার করেছি। তার প্রতি আমার ভালোবাসা যেমন গভীর ছিলো, তার প্রতি শ্রদ্ধাবোধ প্রতিদিনই পাহাড় সমান হয়েছে।’

“শিল্পী নির্মাণের শিল্পী। তাকে কারিগর বলছি না, তিনি সত্যিকার অর্থে শিল্পী ছিলেন। শিল্পের এমন কোনো শাখা নেই, যা নিয়ে তার জ্ঞান ছিলো না। কামাল ভাই সেই ধ্রুবতারা, যার জীবন সবসময় উদযাপন করতে হবে।” বলছিলেন কালজয়ী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

আফজাল হোসেনের মনোমুগ্ধকর উপস্থাপনায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এদিন আরো কথা বলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সুবর্ণা মুস্তাফা, ম হামিদ, খায়রুল আনাম সবুজ, শুভ্র দেব, তৌকীর আহমেদ, আলফ্রেড খোকন, অভিনেত্রী চম্পা সহ বহু গুণী ব্যক্তিত্বরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীআরিফ খানআলফ্রেড খোকনখায়রুল আনাম সবুজতৌকীর আহমেদপ্রাণের মানুষম.হামিদমাহফুজ আনামমোস্তফা কামাল সৈয়দলিড বিনোদনশুভ্র দেবসহজ মানুষ মোস্তফা সৈয়দসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT