আন্তর্জাতিক

হামাস প্রধানকে মারতে গেস্ট হাউসে ২ মাস আগেই রাখা ছিল বোমা

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গেস্ট হাউসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও গেস্ট হাউসের দৃশ্য, যেখানে বোমা রাখা হয়েছিল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে খুন করতে ইরানের গেস্টহাউসে অন্তত ২ মাস আগেই রিমোট কন্ট্রোল বোমা বসিয়েছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ।

ইরানের এলিট রেভলিউশনারি গার্ড বাহিনীর কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে গিয়ে গেস্ট হাউসের যে অংশে হানিয়া ছিলেন, সেখানেই বসানো হয়েছিল বোমাটি। গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।

ইরানে ইসরায়েলি গুপ্তচর সংস্থার জাল কতটা বিস্তৃত হানিয়া হত্যার ঘটনা তারই প্রমাণ উল্লেখ করে ওই দুই কর্মকর্তা জানিয়েছেন, ২০২০ সালে মোসাদ ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিহজাদেহকে নিখুঁত ভাবে রিমোট কন্ট্রোল মেশিনগানের সাহায্যে হত্যা করে। আর হানিয়াকে খুন করা হয় রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে।

নিউইয়র্ক টাইমসকে কর্মকর্তারা আরও জানিয়েছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া ওই ভবনের যে অংশে ছিলেন, বিস্ফোরণের ফলে তার জানলা এবং একটি দেওয়ালের অংশ ধসে পড়েছে। কিন্তু মূল ভবনটি অক্ষত রয়েছে। যার অর্থ, সেখানে বাইরে থেকে কোন ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি।

বিষয়:ইরান ইসমাইল হানিয়া মোসাদ হামাস নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…