আন্তর্জাতিক

গাজায় শীঘ্রই আসতে পারে ৪০ দিনের যুদ্ধবিরতি

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীবিনিময় চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলে বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন।

এই প্রস্তাবে হামাসের দেওয়া হাজারও ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্তও রাখা হয়েছে। তাই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে বৈশ্বিক মিত্রদের পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে ইসরায়েল সরকার।

তবে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন যদি বন্দীদের বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করা হয় তাহলে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে।

চুক্তির বিষয়ে ইসরাইলের দেওয়া প্রস্তাব পর্যালোচনা শেষে হামাস বলেছে, এ বিষয়ে তাদের বড় ধরনের কোন আপত্তি নেই।

বিষয়:ইসরায়েল গাজা হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…