চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামে হেলে পড়া চারতলা ভবনের ছবি, জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার রৌফাবাদ আবাসিক এলাকায় একটি ৪ তলা ভবন পাশের আরেকটি ৬ তলা ভবনের ওপর হেলে পড়েছে।

ধারণা করা হচ্ছে, ভবনের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের নালা খননকাজের কারণেই এ ঘটনা ঘটেছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদ আবাসিক এলাকায় খোরশেদ ম্যানসন নামে ৪তলা ভবনটি পাশের ৬ তলা ভবনের ওপর হেলে পড়ে।

Banglabid

ভবনটির মালিক খোরশেদ আলম জানিয়েছেন, চারতলা ভবনটির পাশে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নালা খননের কাজ করছে সিডিএ। সন্ধ্যার পর নালার পাড় থেকে মাটি ধসে ভবনের দুটি ফ্লোরে ফাটল ধরে এবং কিছুক্ষণের মধ্যেই একদিকে কাত হয়ে তাহেরিয়া ম্যানসনের ওপর হেলে পড়ে।

তবে সিডিএ বলছে, নালার কাজ করার আগেই ওই ভবনের ৭ ফিট ভেঙ্গে ফেলতে ভবন মালিককে চিঠি দেয়া হয়েছিলো। কিন্তু তিনি নির্দেশনা মানেননি।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Reneta

ঝুঁকি এড়াতে আশপাশের আরো কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সরিয়ে নেয়া শতাধিক পরিবারকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করা হয়েছে।

ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকে আহ্বান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ তলা ভবনচট্টগ্রামহেলে পড়েছে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT