বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

শিশুর মৃত্যু ঘটেছে বিদ্যুৎস্পৃষ্টে, বিদ্যুৎ সংযোগের ঝুঁকি ও নিরাপত্তা সচেতনতার প্রয়োজনীয়তা।. Channel i News – চ্যানেল আই নিউজ
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ইসলাম নগরে এ ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাতুন ওই এলাকার রুবেল সরকারের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গৃহস্থালির কাজ করছিল শিশু জান্নাতুনের মা। সেসময় শিশুটি ঘুম থেকে উঠে বিছানায় খেলাধূলা করছিল। ওই বিছানার পাশে পড়েছিল বিদ্যুতের বোর্ড। একসময় শিশুটি ওই বোর্ডে হাত দিলে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।






