জনপদ

তিন যুবলীগ কর্মীর হত্যাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

তিন যুবলীগ কর্মীর হত্যাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিতে নিহত নাটোরের তিন যুবলীগ কর্মীর জানাজায় হত্যাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে স্থানীয় যুবলীগ।

মঙ্গলবার সকাল দশটায় নাটোরের কানাইখালী স্টেডিয়ামে নিহত এই তিন যুবলীগ কর্মীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আজ মঙ্গলবার ভোরে ময়নাতদন্ত শেষে দিনাজপুর থেকে তাদের লাশ নাটোরে নিয়ে আসা হয়। নাটোর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েম হোসেন উজ্জল বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যা রহস্য উদ্ঘাটন না হলে নাটোরসহ উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। natore-3-juboligue-activists-picture-05-12-16

গতকাল রোববার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গুলিবিদ্ধ নাটোর শহরের তিন  যুবলীগ কর্মী রেদোয়ান আহমেদ সাব্বির, সোহলে আহমেদ ও আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শনিবার রাতে রাজশাহী থেকে ফেরার পথে তকিয়া এলাকা থেকে নিখোঁজ হন তারা।

পরিবারের পক্ষ থেকে বলা হয় র‌্যাব পরিচয়ে তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর রোববার সকালে তাদের লাশ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে শহর জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা।

বিষয়:গুলিবিদ্ধ লাশ উদ্ধার দিনাজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…