অপরাধ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

অস্ত্র, মোবাইল, টাকা ও মাদকসহ আটকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র, মোবাইল, টাকা ও মাদকসহ আটকের ছবি, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র ও আইটেম দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন-মো.টিপু (২৬), তৌসিফ ওরফে টাকলি (১৯), মো.সনু (২৫), আবিদ হোসেন (৩৫), আরিফ হোসেন (৩৫), আব্দুর রহমান (১৯), মো.সুমন (১৫) ও মো.চুন্না (১৫)।

বুধবার দিনগত রাতে মোহাম্মদপুর কিশলয় স্কুলের সামনে তাজমহল পার্কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ টি রাম দা, ১ টি চাপাতি, ২ টি ছুরি, ২ টি চাকু, ৫৫০ পিস ইয়াবা ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর স্পেশালাইজ ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, কতিপয় অস্ত্রধারীরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় তাজমহল পার্ক এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন কিশোর রয়েছেন।

আটকদের প্রথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তাদের জন্ম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এবং তারা বিহারী বংশোদ্ভূত। সময়ভেদে ডাকাতি, ছিনতাই, চুরি, লুটতরাজ করা তাদের পেশা।অস্ত্রসহ আটজনকে আটক করে পুলিশ, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থান থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি মার্কেট এলাকায় প্রতিনিয়ত আসা মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপগুলো ছিলো তাদের টার্গেট। বড় ভাইদের নির্দেশে সেসব মাল বোঝাই যানবাহনগুলো অন্যত্র সরিয়ে নিয়ে সর্বস্ব লুট করে নেয়। সময়ভেদে তারা এলাকায় ছিনতাই ও চুরি করে থাকে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক হেফাজতে রাখায় মোহাম্মদপুর থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।

বিষয়:ডাকাতি র‌্যাব-২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…