চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিল মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ)

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ)

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি নাগরিককে আটকে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা ঢাকার একটি ফ্লাইটে করে গেলেও মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার ১৬ আগস্ট বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) টার্মিনাল ১-এর আন্তর্জাতিক আগমন হলে রাত ১টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে।

এসময় ১৮১ জন বিদেশি দর্শনার্থীর মধ্যে ৯৮ জন প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং তাদেরকে নট টু ল্যান্ড (এনটিএল) নোটিশ জারি করা হয়।

একেপিএস জানিয়েছে, যাত্রীরা সবাই ঢাকা থেকে ভোররাতের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলায় কঠোর যাচাই এড়াতে তারা ভোরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

তাদের প্রত্যাখ্যানের মূল কারণ ছিল ভুয়া হোটেল বুকিং, ফিরতি টিকিট অনুপস্থিত থাকা এবং অপর্যাপ্ত আর্থিক প্রমাণ।

Reneta

এছাড়া আটক ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে পর্যটন ভিসার অপব্যবহার করে সেখানে অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থানে যুক্ত হওয়ার পরিকল্পনারও সন্দেহ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি

 

একেপিএস আরিও জানায়, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এই অভিযান পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকায় ফেরতবাংলাদেশিমালয়েশিয়ায় প্রবেশে বাধাশর্ত পূরণে ব্যর্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT